18 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৯, ২০২৫
Bnanews24.com
Home » গাজীপুরে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুরে বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার


বিএনএ,গাজীপুর :গাজীপুর মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকার একটি বাসা থেকে গলাকাটা অবস্থায় রহিমা বেগম (৩৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনায় দম্পতির ১৬ বছরের মেয়েকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে মহানগরীর কোনাবাড়ী নওয়াব আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ইমরান–রহিমা দম্পতি মেয়েকে নিয়ে ওই ভবনের পাঁচতলায় ভাড়া থাকতেন। ইমরান পেশায় মাংস বিক্রেতা। সকালে খবর পেয়ে পুলিশ বাসায় গিয়ে প্রথমে রহিমার লাশ উদ্ধার করে এবং কিছুক্ষণ পর অর্ধগলাকাটা অবস্থায় নড়াচড়া করতে দেখা যায় ইমরানকে। পরে তাঁকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, দম্পতির মেয়ে দাবি করেছে—তার বাবা প্রথমে মাকে হত্যা করেন, পরে নিজে গলা কাটার চেষ্টা করেন। তবে এ বক্তব্য পুলিশ বিশ্বাস করছে না। তাই মেয়েকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ