23 C
আবহাওয়া
১০:১০ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রীবাহী বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল আইস’

যাত্রীবাহী বাসে মিললো সাড়ে ৭ কোটি টাকার ‘ক্রিস্টাল আইস’


বিএনএ, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উচ্চমাত্রার মাদক ‘ক্রিস্টাল আইস’ বা উদ্ধার করেছে র‍্যাব।

শনিবার (২ মে) দুপুরে এসব মাদক উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।

র‍্যাব জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস দল বাস টার্মিনাল এলাকায় অভিযানে নামে। এসময় সাতক্ষীরার শ্যামনগর হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫১০ গ্রাম ক্রিস্টাল আইস উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ