26.4 C
আবহাওয়া
২:৩১ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি

চট্টগ্রামসহ চার জেলায় নতুন ডিসি

বাংলাদেশ সরকার

বিএনএ, ঢাকা : চট্টগ্রাম, চাপাইনবাবগঞ্জ, মাদারীপুর ও ফেনীতে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রাম, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাপাইনবাবগঞ্জ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিসকে মাদারীপুর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (নওগাঁর ডিসি হিসেবে বদলির আদেশাধীন) মনিরা হককে ফেনীর ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

নওগার ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে গত ২১ সেপ্টেম্বরের বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?