26.4 C
আবহাওয়া
৩:২২ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিএনএ, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- একই ওয়ার্ডের মো. মাসুদের ছেলে মো. মাসুম (৮) ও মো. মারুফ (৭)।

স্থানীয়রা জানায়, নিহত দুই শিশুর পরিবার গৃহহীন।

কয়েক মাস আগে নদীভাঙনে তাদের আশ্রয়ণের ঘর নদীতে বিলীন হয়ে যায়। এরপর তাদের পরিবার রাস্তার পাশের ঝুপরি ঘরে বসবাস করে। দুপুরে সোয়া ২টার দিকে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। ওই সময় তাদের পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। গোসলের সময় সবার অগোচরে দুজন পুকুরের পানিতে ডুবে যায়। এক পর্যায়ে তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা তাদের পুকুরে তল্লাশি চালিয়ে উদ্ধার করে। পরে পল্লী চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েয়ছে। নিহত শিশুদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?