32 C
আবহাওয়া
৪:১৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » আরও ৯০ দিন বাড়ল ডাকসুর দায়িত্ব

আরও ৯০ দিন বাড়ল ডাকসুর দায়িত্ব


বিএনএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নিয়মিত মেয়াদ শেষ হলেও আপাতত দায়িত্ব পালন করবে বর্তমান কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী, নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত অতিরিক্ত ৯০ দিন রুটিন দায়িত্ব পালন করতে পারবেন নির্বাচিত নেতারা। তবে এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে বর্তমান কমিটির কার্যকারিতা শেষ হয়ে যাবে।

দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে ১৪ সেপ্টেম্বর দায়িত্ব নেয় শিবির-সমর্থিত প্যানেল। ডাকসু গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের (গ) উপধারা অনুযায়ী, নির্বাচিত কমিটির মেয়াদ ৩৬৫ দিন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাচিত প্রতিনিধিরা আরও ৯০ দিন দায়িত্ব পালন করতে পারবেন।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) বর্তমান কমিটির এক বছরের মেয়াদ শেষ হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না করায় সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের নেতৃত্বাধীন কমিটি আপাতত দায়িত্ব পালন করবে।

তবে মেয়াদ শেষ হওয়ায় এই সময়ে কমিটির দায়িত্ব কেবল রুটিন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, বর্তমান কমিটি নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ