27 C
আবহাওয়া
৬:৪৭ পূর্বাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু


বিএনএ, ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৩০ জন। আর হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩০ জন মারা গেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ