27 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আমিরাতে প্রায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে প্রায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল


বিএনএ,ডেস্ক :চলতি বছরের জুলাই থেকে ‘অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে।
তবে ভিসা বাতিলের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দেশটির সরকারের কাছে অনুরোধ জানিয়েছে ঢাকা।

প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি জানতে পেরেছেন যে ভিসা বাতিলের সংখ্যা বর্তমানে ৪ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে প্রথমেই জানতে চাওয়া হয়েছে, কেন এসব ভিসা বাতিল করা হচ্ছে। একই সঙ্গে যাঁদের ভিসা বাতিল হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করার জন্যও আমিরাত সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ভুক্তভোগী প্রবাসীরা জানান, গত জুলাই থেকে অনেকের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। কারও ই-মেইলে, কারও মুঠোফোনে বা কফিলের (নিয়োগকর্তা) কাছে এ-সংক্রান্ত বার্তা যাচ্ছে। অনেকে ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের খবর পেয়ে আর আমিরাতে ফিরতে পারছেন না।

কোনো মামলা বা অপরাধের অভিযোগ না থাকলেও হঠাৎ ভিসা বাতিল হওয়ায় আমিরাতে থাকা ব্যবসা ও পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। দ্রুত দেশটিতে ফিরতে না পারলে ব্যবসা ও জীবিকাসহ সবকিছু হারানোর আশঙ্কা করছেন এসব প্রবাসী।

প্রবাসী বাংলাদেশিদের এই ভিসা বাতিলের ঘটনায় আমিরাতের শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই সংকট নিরসনে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা জরুরি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ