27 C
আবহাওয়া
৫:৪৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সড়ক দুর্ঘটনায় তুরাগ থানার ওসি নিহত

সড়ক দুর্ঘটনায় তুরাগ থানার ওসি নিহত


বিএনএ, ঢাকা : প্রাইভেটকার ও পিকাপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুরাগ থানার ওসি (তদন্ত) মো. শফিউল্লাহ ওরফে শফি নিহত হয়েছেন । সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মো. শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে নিজের একটি প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জের পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌঁছালে দ্রুতগতিতে আসা একটি পিকাপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ। এ সময় আহত হন তার গাড়ি চালক মো. সাগর। পরে দুর্ঘটনা কবলিত পিকাপ ভ্যানটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।
মেহেদী হাসান জানান, ২০০৫ সালে মো. শফিউল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন।
শফিউল্লাহ’র বয়স হয়েছিল ৪০ বছর। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা গ্রামের আজিজুল হকের ছেলে।
তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

শফিউল্লাহ আত্মীয় মো. নাসিম জানান, তার বড় মেয়ে সুচি চতুর্থ শ্রেণিতে পড়ে, মেজো মেয়ে জান্নাত প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। আর সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩