33 C
আবহাওয়া
১২:৩৩ অপরাহ্ণ - অক্টোবর ১৪, ২০২৬
Bnanews24.com
Home » টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন


বিএনএ, টঙ্গী : টঙ্গীর চেরাগ আলীতে ওষুধ কারখানা এসেনশিয়াল ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে কারখানাটিতে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন এবং সকাল ১০টা ২৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ