বিএনএ, ঢাকা:রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন মারা গেছেন।বেশ কয়েকজন আহত হয়েছেন। ৪ ঘণ্টার বেশি সময় হয়ে গেলেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন লাগার ঘটনায় ৯ জন মারা গেছেন। মৃতের ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে। একটি কাপড়ের গোডাউন, আরেকটি কেমিক্যাল গোডাউন।
বিএনএ/ ওজি
![]()

