25 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে টানেল ও বাংকার

প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে টানেল ও বাংকার


বিএনএ, বিশ্বডেস্ক : আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করা হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন। বাড়ির নকশায় থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীদের বাড়ির আধুনিক ডিজাইন। সব সেফটি ও সিকিউরিটি মেনে বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার ও সুড়ঙ্গ বা টানেল।

প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য কাজ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। নতুন দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর স্থায়ী বাসভবন এখন পর্যন্ত নির্ধারিত না হওয়ায় বিষয়টিকে অনেকেই বিব্রতকর বলে মনে করছেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিশেষ সূত্রে জানা গেছে, নির্বাচন-পরবর্তী সরকারপ্রধান এসে কোথায় উঠবেন বা কীভাবে থাকবে তার অবকাঠামোগত বিষয়ে গুরুত্বপূর্ণ তেমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ নেয়নি বিগত অন্তর্বর্তী সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজস্ব বাসভবন গুলশান-২ থেকেই দৈনন্দিন অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। গত ২৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনা ছেড়ে চলে যাওয়ার পর সেখানে ওঠার কথা ছিল নতুন প্রধানমন্ত্রীর। তবে এটাকে আপাতত প্রধানমন্ত্রী নিজের বাসভবন হিসেবে দেখছেন না, তিনি বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য এ বাসভবন ব্যবহার করবেন।

সূত্র জানায়, নতুন সরকারকেই এখন নিতে হচ্ছে নিজের বাসভবনের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বাসভবনটি করা হবে এমন স্থানে, যেখান থেকে সরকারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সংসদ ভবন এবং বিভিন্ন রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে সাক্ষাৎ সুবিধাজনকভাবে করা যায়।

প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে জানান, বাসভবনের জন্য আমরা হেড অব আর্কিটেক্টের সঙ্গে আলোচনা করছি। এর মূল সামারি আমরা মন্ত্রণালয়ে জমা দেব।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ