23 C
আবহাওয়া
১০:০৩ অপরাহ্ণ - মে ২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে আরও একটি বাসে দুর্বৃত্তদের আগুন

গাজীপুরে আরও একটি বাসে দুর্বৃত্তদের আগুন


বিএনএ, গাজীপুর : গাজীপুরের পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোরে তারা আগুন লাগিয়ে পালিয়ে যায় । পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে গাড়িটি বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার শেষ রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের মধ্যে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি৷

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন এ তথ্য নিশ্চিত করে জানান, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে আগুন দেওয়ার খবর আসে। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ