28 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান সোহায়েল

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান সোহায়েল

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান সোহায়েল

বিএনএ: পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েলকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রিয়ার এডমিরাল গোলাম সাদেককে পায়রা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এজন্য তার চাকরি ন্যস্ত করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মো. শাহজাহানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি