28.5 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - জুলাই ১১, ২০২৬
Bnanews24.com
Home » `ইরান হামলায় উসকানি-সমর্থন দিয়েছে ৩ দেশ’

`ইরান হামলায় উসকানি-সমর্থন দিয়েছে ৩ দেশ’


বিএনএ,বিশ্বডেস্ক: ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উসকানি ও সমর্থন দিয়েছে।শুক্রবার (১০ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেয়েভা এ কথা বলেন।

তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে পশ্চিমা দেশগুলো নীরব রয়েছে। নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য আবারও এমন কিছু দেশের প্রচেষ্টাকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি করতে চায়। এ নিয়ে রাশিয়া গভীর হতাশা প্রকাশ করছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ধাপে ধাপে ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ৬ জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ