28 C
আবহাওয়া
২:৪৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৬
Bnanews24.com
Home » রংপুরে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার

রংপুরে স্বামী-স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার


বিএনএ, ডেস্ক : রংপুরে একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, তার স্ত্রী ও ২ সন্তানসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়ার বাসা থেকে এই চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন – অবসরপ্রাপ্ত সিনিয়র স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ সূত্রে জানা যায়, স্কুল শিক্ষকের বাসাটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

এদের মধ্যে শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলের লাশ দোতলার ছাদ, সিঁড়ি থেকে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা, কারমাইকেল কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করা মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ঘরের খাটের নিচ থেকে পুত্র রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তীর লাশ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি হত্যাকাণ্ড। সেই সাথে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ