23 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - মে ১১, ২০২৬
Bnanews24.com
Home » হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু


বিএনএ,ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৫০ শিশুর মৃত্যু হলো।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে নতুন করে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২ এবং ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১৮ জন, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৩৭ জন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ