28.3 C
আবহাওয়া
১১:৫৩ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান

হরমুজ প্রণালীতে মাইন বসাচ্ছে ইরান


বিএনএ, ডেস্ক : বিশ্বের  গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে মাইন বসাতে শুরু করেছে ইরান।মার্কিন গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে অবগত আছেন এমন দুইজন ব্যক্তির বরাত দিয়ে বুধবার (১১ মার্চ) এ প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

সূত্র জানিয়েছে, মাইন বসানোর কাজ এখনো খুব একটা ব্যাপক নয়। গত কয়েক দিনে গুটিকয়েক মাইন বসানো হয়েছে।

তবে একটি সূত্র বলেছে, ইরানের হাতে এখনো ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষুদ্র যুদ্ধযান ও মাইন স্থাপনকারী জাহাজ অক্ষত রয়েছে। ফলে দেশটি চাইলে এ জলপথে কয়েক শ মাইন ছড়িয়ে দিতে পারে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বর্তমানে দেশটির নৌবাহিনীর পাশাপাশি এ প্রণালির নিয়ন্ত্রণ করছে। তাদের বিচ্ছিন্নভাবে মাইন স্থাপনকারী যান, বিস্ফোরক বোঝাই নৌকা এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ব্যবহার করার সক্ষমতা রয়েছে।

এদিকে মঙ্গলবার (১০ মার্চ) নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো মাইন বসিয়ে থাকে, যদিও আমাদের কাছে এমন কোনো নিশ্চিত তথ্য নেই, তবে আমরা চাই সেগুলো অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।’

ট্রাম্প আরও বলেন, যদি মাইন বসানো হয়ে থাকে এবং সেগুলো সরানো না হয়, তবে ইরানকে ‘নজিরবিহীন’ পরিণতির মুখোমুখি হতে হবে। তবে তেহরান যদি বসানো মাইনগুলো সরিয়ে নেয়, তবে তা হবে ‘সঠিক পথে এক বিশাল পদক্ষেপ’।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ