28 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » যুদ্ধ বন্ধের চেষ্টা, সৌদি সফরে চীনের বিশেষ দূত

যুদ্ধ বন্ধের চেষ্টা, সৌদি সফরে চীনের বিশেষ দূত


বিএনএ, ডেস্ক : চলমান ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার লক্ষ্যে সৌদি আরব সফর করছেন চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন।

চীনের বিশেষ দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে শান্তি–স্থিতিশীলতা বজায় রাখতে অবিরাম চেষ্টা চালাতে রিয়াদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং। সফরকালে তিনি সৌদির আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন।

তিনি বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করা উচিত নয়। নিরীহ বেসামরিক মানুষ ও সামরিক নয়—এমন লক্ষ্যবস্তুতে যেকোনো হামলার নিন্দা করা উচিত।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ