বিএনএ, ঢাকা:প্রতিবছর ঈদের আগে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন কাগজের নোট গ্রাহকদের মাঝে বিনিময় বা সরবরাহ করে থাকে। এ সব নোট ঈদের সময় পরিবার-পরিজন বা শিশুদের ঈদ সালামি হিসেবে দেওয়া হয় । কিন্তু এবার সেই সুযোগ থাকছেনা ।
রোববার (৮ মার্চ) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, “ঈদের আগে নতুন টাকা দেওয়া হচ্ছে— এমন কোনও তথ্য আমার কাছে নেই। বাংলাদেশ ব্যাংক এখন ঈদের আগে নতুন নোট বিতরণের প্রচলিত রেওয়াজ থেকে সরে আসছে। বরং সারা বছর ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট সরবরাহ করা হবে।”
তিনি আরো বলেন, ‘‘বিশেষ কোনও উৎসব বা নির্দিষ্ট দিন উপলক্ষে নতুন নোট ছাড়ার পরিকল্পনা আপাতত নেই।
বিএনএ/ওজি
![]()

