28 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে’

‘হাদি হত্যার আসামিদের দেশে ফেরাতে কাজ চলছে’


বিএনএ, ঢাকা: চাঞ্চল্যকর হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে জোর তৎপরতা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (৯ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব তথ্য জানান।

আইজিপি বলেন, ‘সারাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসী ও অপরাধীদের তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে। মব জাস্টিস (গণপিটুনি) কিংবা কিশোর গ্যাংয়ের কোনো সদস্যকে ছাড় দেওয়া হবে না। আমরা ন্যায়বিচারের স্বার্থে কাজ করব।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ