28 C
আবহাওয়া
৩:০৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে: আইআরজিসি

শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরও বাড়ানো হবে: আইআরজিসি


বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ইসলামি বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে,  শত্রুর বিরুদ্ধে হামলার পরিমাণ আরো বাড়ানো হবে।

তাসনিম নিউজ জানায়,  আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের নতুন ধরণের ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিব, বির আল সাবা এবং আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটিতে ট্রুপ্রমিস ফোর অভিযানের ২৮তম হামলা চালানো হয়েছে।

আমেরিকার আল আযরাক বিমান ঘাঁটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বিমান পরিচালনার ঘাঁটি এবং সেখানে কয়েক দফায় হামলা চালানো হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে আরো বলেছে, আগামী ঘন্টা এবং দিনগুলোতে আগ্রাসী ইসরায়েল-মার্কিন অবস্থানের ওপর হামলার পরিধি আরো বাড়ানো হবে এবং সে সম্পর্কে খবরাখবর সময় মতো ইরানের জনগণকে জানানো হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ