বিএনএ, ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার শাহজাহান রোডের একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) নামে এক নারী এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজকে (১৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদপুর থানা পুলিশের এক কর্মকর্তা জানান, নিহত মালাইলা আফরোজের স্বামী আজিজুর রহমান উত্তরার একটি স্কুলের শিক্ষক। সকালে তিনি বাইরে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে তিনি স্ত্রী ও কন্যার লাশ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে জানান। তার দেওয়া খবরের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্মী পলাতক থাকায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, গৃহকর্মীই তাদের হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশের একটি সূত্র বলছে, পলাতক ওই গৃহকর্মীর নাম আয়েশা। ধারণা করা হচ্ছে, সে ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে হত্যা করে পালিয়ে গেছে।
বিএনএ/ওজি
![]()
