29 C
আবহাওয়া
৪:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্মদিনে নৃশংস হামলা, নিহত ৩২

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জন্মদিনে নৃশংস হামলা, নিহত ৩২


বিএনএ, বিশ্বডেস্ক: ইউক্রেনের উত্তরাঞ্চলে রাশিয়ার এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটিকে অন্যতম ‘জঘন্য হামলা’ হিসেবে অভিহিত করেছেন। বুধবার (৭ অক্টোবর) চালানো এই হামলায় শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনের জন্মদিনের সঙ্গে হামলার সময় মিলে গেছে। রাতে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পুতিন নিজেকে যে জন্মদিনের উপহার দিয়েছেন, তা হলো শিশু ও মানুষ হত্যা’।

তিনি বলেন, রুশরা বেদনাদায়ক ও প্রদর্শনমূলকভাবে আঘাত হানতে চেয়েছিল। এটি ছিল অন্যতম এক জঘন্য হামলা। রাতভর ইউক্রেনে মোট ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এর মধ্যে অনেকগুলোই ছিল উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এ ছাড়া ছোড়া হয়েছে কয়েক ডজন শাহেদ হামলাকারী ড্রোন।

ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে টেলিগ্রামে জানায়, প্রিলুকিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে এবং রাজধানী কিয়েভে একটি অ্যাপার্টমেন্টে রুশ বিমান হামলায় আরও ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে মোট মৃত্যুর সংখ্যা ৪ এ উন্নীত হয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিহতের সংখ্যা ২৮ বলে জানিয়েছিলেন। যার মধ্যে প্রিলুকির হামলায় নিহত ২০ জন অন্তর্ভুক্ত ছিল।

এর আগে বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কিয়েভের প্রসিকিউটররা জানান, একটি ড্রোন থেকে খসে পড়া ধ্বংসাবশেষ থেকে কিয়েভের উপকণ্ঠে ২জন নিহত হয়েছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ