বিএনএ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. হাসান শাহাদাতের আদালতে মির্জা আব্বাসের পক্ষে মামলাটির আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম।
বাদী পক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, আজই এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন। সেই রাজনৈতিক বিরোধের সূত্র ধরেই এবার আদালতে এই মানহানির অভিযোগ আনা হলো।
বিএনএ/শাম্মী
![]()

