20 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ৯০০ ছাড়াল

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধস, নিহত ৯০০ ছাড়াল


বিএনএ, ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে টানা বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৯০০ ছাড়ালো। শনিবার (৬ ডিসেম্বর) দেশটির কর্মকর্তাদের বরারত দিয়ে এই তথ্য জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম-শহর ও উপকূলীয় এলাকা থেকে এ পর্যন্ত ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো কমপক্ষে ২৭৪ জন নিখোঁজ রয়েছেন।

তামিয়াং জেলার একটি ইসলামি আবাসিক স্কুলের শিক্ষার্থী দিমাস ফিরমানসিয়াহ (১৪) রয়টার্সকে বলেছে, বন্যার কারণে সে-সহ স্কুলের অন্যান্য গত এক সপ্তাহ ধরে স্কুল হোস্টেলে আটকা পড়েছে ও পানির যোগান ফুরিয়ে যাওয়ায় বন্যার পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছে।

আচেহ প্রদেশের তামিয়াং জেলার বাসিন্দারা জানিয়েছেন, বন্যার কারণে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে ভুগছেন তারা। বিশেষ করে, প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সেখানকার লোকজন ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ