বিএনএ, ঢাকা: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংস ঘটনার মানবতাবিরোধী অপরাধ মামলায় নতুন করে আইনি অগ্রগতি হয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। শুনানি শেষে পরবর্তী তারিখ আগামী ৭ জুন নির্ধারণ করা হয়। ওই দিন তদন্ত সংস্থাকে ঘটনার বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএনএ/ওজি
![]()

