20 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৬
Bnanews24.com
Home » রংপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রংপুরে বাসা থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার


বিএনএ,ডেস্ক : রংপুরের তারাগঞ্জে  স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে উপজেলার উত্তর রহিমাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুবর্ণা রায় (৬০)।

স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। বাড়ির প্রধান ফটকের চাবি পেয়ে দরজা খুলে ভেতরে গিয়ে তারা ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু ছাইয়ুম বলেন, দুজনের মাথায় আঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ