25 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - মে ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপিরও পতন হবে? আবারও সক্রিয় ডিপ স্টেট!

বিএনপিরও পতন হবে? আবারও সক্রিয় ডিপ স্টেট!


বিএনএ, ঢাকা: ’ডিপ স্টেট’ দৃশ্যমান সরকার নয়; বরং পর্দার আড়ালে শক্তিশালী সমান্তরাল শাসনব্যবস্থা। এটি রাষ্ট্রের অভ্যন্তরে এমন এক অনানুষ্ঠানিক, স্থায়ী ও শক্তিশালী নেটওয়ার্ক, যা নির্বাচিত রাজনৈতিক সরকারের নিয়ন্ত্রণের বাহিরে নিজেদের মতো করে কাজ করে। এতে দেশী-বিদেশী নানা গোষ্ঠী মদদ দেয়। রাজনৈতিক অস্থিরতা, হঠাৎ নীতিগত পরিবর্তন বা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তের পেছনে অনেক সময় গভীর ক্ষমতাবলয়কে দায়ী করা হয়। পর্দার অন্তরালে থাকা প্রভাবশালী ডিপ স্টেট এবার কী জামায়াত এনসিপিকে হাত ধরে টেনে তুলবে? নাকি বিএনপি সরকারের হাত ধরে এগিয়ে নিয়ে যাবে? এবার আসা যাক সেই বিশ্লেষণে ।

YouTube player

 

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন “আমরা মানুষের রক্তের বিনিময়ে উপদেষ্টাদের ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তারা আমাদের নিরাশ করেছেন। তবুও যা অর্জিত হয়েছে তা রক্ষা করতে তাদের রাজপথে আসতে হবে । তিনি আরও দাবি করেন যে, অন্তর্বর্তী সরকার এক ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে চলে গেছে, যা নিয়ে এখন ড. ইউনূসকে মুখ খুলতে হবে। ৪ঠা এপ্রিল শনিবার পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও ড. আসিফ নজরুলসহ যারা অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্ব নিতে হবে এবং সংস্কারগুলো রক্ষার স্বার্থে প্রয়োজনে রাজপথে নামতে হবে।

নাহিদ ইসলামের অভিযোগ, বর্তমান বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের করা গণভোটসহ ১০ থেকে ১১টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ  সংসদে পাস না করে সেগুলো বাতিলের পরিকল্পনা করছে । তিনি মনে করেন, এর মাধ্যমে সরকার পুনরায় একটি স্বৈরতান্ত্রিক ও নিরঙ্কুশ নির্বাহী ব্যবস্থার দিকে ফিরে যেতে চাইছে।

বাংলাদেশে সক্রিয় ‘ডিপ স্টেট’ সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট উপেক্ষা করছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। এর আগে নাহিদ দাবি করেছিলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে এই ‘ডিপ স্টেট’ জড়িত। গত  ১০ই মার্চ রাজশাহীতে  এনসিপি আয়োজিত এক সভায় এই অভিযোগ করেন তিনি।

এনসিপির মুখপাত্র, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সম্প্রতি ‘ডিপ স্টেট’ নিয়ে একাধিক বক্তব্য দিয়েছেন। আসিফ মাহমুদ দাবি করেছেন যে, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল এই ‘ডিপ স্টেট’ বা অপ্রকাশ্য ক্ষমতার কাঠামো। তার মতে, এই গোপন গোষ্ঠীটি এখনো সক্রিয় এবং রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলার চেষ্টা করছে।

ক্ষমতাসীন বিএনপি সরকারকে ‘হুঁশে ফিরে’ এসে সংস্কার প্রশ্নে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ‘গণভোটের রায় যদি সরকার না মানেন, তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব। আমরা এটার জন্য সময় নেব না। আপনারা যেমন আমাদের সব অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নেব না।’ ৫ই এপ্রিল রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

এর আগে ৪ঠা এপ্রিল শনিবার  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে  জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এ সময় ১১ দলীয় জোটের নেতারা আওয়ামী লীগের মতো ফ্যাসীবাদ কায়েম করতে চাইলে তার পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিএনপি বিরোধী দলের আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচিকে “গণতন্ত্রের সৌন্দর্য” এবং গণতান্ত্রিক রাজনীতির একটি স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা বিরোধী দলের রাজপথের কর্মসূচির বিপরীতে কোনো “পাল্টা কর্মসূচি” দিয়ে সংঘাত সৃষ্টি করতে চায় না। তারা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের মতো দমন-পীড়নের পথে না হাঁটার  পক্ষে।  তবে   গণতন্ত্রের সৌন্দর্য” বিএনপি কতদিন বজায় রাখতে পারবে সেটিই এখন দেখার বিষয়।

শামীমা চৌধুরী শাম্মী

Loading


শিরোনাম বিএনএ