বিএনএ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও এক পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে কারও পরিচয় শনাক্ত করা যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, ভাঙ্গা সদর থেকে অটোরিকশাটি চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন এবং চারজন আহত হন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
