26.4 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে আগুন

চট্টগ্রামে প্লাস্টিকের গুদামে আগুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক এলাকায় আগুনে পুড়েছে একটি ভাঙারির গুদাম। এ সময় পাশে থাকা তিনটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চার ইউনিট প্রায় এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের  উপসহকারী পরিচালক আবদুল মান্নান  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে বাকলিয়ার কল্পলোক এলাকার ভাঙারির গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার ও চন্দন পুরা স্টেশনের দুটি করে চার ইউনিট এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে ৬টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানানো হবে।’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?