27 C
আবহাওয়া
১:৪১ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের মহাসড়ক অবরোধ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন।

অবরোধকারীরা জানান, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এতে তারা  পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছে।

এর আগে শুক্রবার (০৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। তবে শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ