27 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা


বিএনএ, খাগড়াছড়ি: আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে খাগড়াছড়ির পানছড়িতে একজন ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সদস্যের নাম ইমন হোসেন (২৫)। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজ ঘরের সামনে হাঁটাহাটি করার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের দলের একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন। তবে এই অভিযোগে এখন পর্যন্ত ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন , গুলিতে একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধার এবং ঘটনাটির বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ