23 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - মে ৬, ২০২৬
Bnanews24.com
Home » ইরান রাজি না হলে হামলা আরও তীব্র হবে: ট্রাম্প

ইরান রাজি না হলে হামলা আরও তীব্র হবে: ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : হরমুজ প্রণালী নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান সমঝোতায় রাজি না হলে হামলা আরও তীব্র হবে।

বুধবার (৬ মে) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, যা নিয়ে সমঝোতা হয়েছে, ইরান যদি তা দেয় তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে। ইরান শর্ত মেনে নিলে হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোর ওপর যে মার্কিন অবরোধ চলছে, সেটি তখন তুলে নেয়া হবে এবং ইরানসহ সবার জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান চুক্তিতে রাজি না হলে আবারও বোমা হামলা শুরু হবে এবং ‘দুঃখজনকভাবে সেটি মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে’।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ