বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মদপানে ২ জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মির্জাপুর গ্রামে এই ঘটনা ঘটে।এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে পড়েছেন।
মৃত ব্যক্তিরা হচ্ছে উপজেলার ইছাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস (৭০) ও সৌরভ দাস (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূজার অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে উপজেলার মির্জাপুর গ্রামে কুকিল মালাকারের বাড়িতে মাদের আসর জমায়। এতে অতিরিক্ত মদ্যপানে ঘটনাস্থলে ২ জন নিহত হন। এলাকার লোকজন বাকিদের উদ্ধার করে সুমন ও মন্টু নামে দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেন।
বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অতিরিক্ত মদ্যপানে ২ জন নিহত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

