31 C
আবহাওয়া
২:৩৭ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » “জামায়াত ইসলামীকে ভোট দেওয়া যাবে না”!

“জামায়াত ইসলামীকে ভোট দেওয়া যাবে না”!


আবারও জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। হেফাজতে ইসলামের আমির বলেন, কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে জামায়াতকে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, এগুলো কি ইসলাম?

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সমালোচনা করেন।  হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।

YouTube player

প্রসঙ্গত, গত  ৪টা আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে এক আলোচনা সভায়  বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ভণ্ড ইসলামী দল’ বলে মন্তব্য করেছেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরী। ‘আগামীর ফটিকছড়ি বিনির্মাণে উলামায়ে কেরামের করণীয়’ শিরোনামে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভা হয়। আয়োজক ছিল ‘বৃহত্তর ফটিকছড়ির ওলামা মাশায়েখগণ’।

সেখানে হেফাজতের আমির বলেন, জামায়াত ইসলামী ভণ্ড ইসলামী পার্টি; সহি ইসলামী পার্টি না। এটা শুধু আমি বলছি না, মুরুব্বিরাও বলে গেছেন। জামায়াতে ইসলামীর ইসলাম হলো মওদুদীর ইসলাম। আর আমাদের ইসলাম হলো মদিনার ইসলাম। মওদুদীর ইসলাম করলে ইমান থাকবে না।

তিনি বলেন, তারা মদিনার ইসলাম নয়, মওদুদী ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। আমরা জামায়াতে ইসলামকে ইসলামী দল মনে করি না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সারাদেশে সুদৃঢ় অবস্থান রয়েছে। জামায়াত ইসলামীর বিষয়ে সংগঠনটির এমন শক্ত অবস্থান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের প্রভাব পড়বে।

সৈয়দ সাকিব

 

Loading


শিরোনাম বিএনএ