29.1 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - জুন ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সমঝোতা হলে ১০০ আসন ছাড়বে জামায়াত: গোলাম পরওয়ার

সমঝোতা হলে ১০০ আসন ছাড়বে জামায়াত: গোলাম পরওয়ার


বিএনএ, ঢাকা : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে তার দল। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। সমঝোতা হলে ১০০ আসন ছাড়বে জামায়াত।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে খুলনা মহানগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ছাত্রশিবিরের সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিয়েছে জামায়াত ইসলামী। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য হলে তাদের কিছু সিট ছাড়তে হবে। সেক্ষেত্রে ১০০ আসনও ছেড়ে দিতে হতে পারে। তবে কমপক্ষে।

এই অনুষ্ঠানে ছাত্রশিবিরের পাশাপাশি স্থানীয় জামায়াতের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ