29 C
আবহাওয়া
১১:২৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সিলিন্ডার গ্যাসের দাম কমল

সিলিন্ডার গ্যাসের দাম কমল

সিলিন্ডার গ্যাসের দাম কমল

বিএনএ, ঢাকা : চলতি মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমানো হয়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ভোক্তা পর্যায়ে নির্ধারণ করা হয়েছে মূল্য সংযোজন করসহ ১ হাজার ২১৯ টাকা। এর দাম আগে ছিল ১ হাজার ২৫৪ টাকা।

মঙ্গলবার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ২ টাকা কমে ৫৮ টাকা ৪৬ পয়সা থেকে ৫৬ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কোম্পানির প্রোপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল