বিএনএ, ঢাকা: সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও দপ্তর সেলের সম্পাদক সালেহ উদ্দিন সিফাত।
এর আগে গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বিকেল ৪টার পর নুসরাত মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি আদালতের দ্বারস্থ হন।
আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করায় এনসিপির নির্বাচনি কার্যক্রমে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন নুসরাত তাবাসসুম।
বিএনএ/ওজি
![]()

