বিএনএ,বিশ্বডেস্ক : ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে।সোমবার (২ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধান হোসেন কেরমানপুর এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার(২৮ ফেব্রুয়ারি) এ হামলা চালানো হয়। এরপর থেকেই নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। নিহতদের সবাই শিশু।
তেহরানের গান্ধী হাসপাতালেও কয়েক ঘণ্টা আগে একই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে কেরমানপুর আরও জানান।
বিএনএ/ ওজি
![]()

