19 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৭, ২০২৫
Bnanews24.com
Home » খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে: তথ্য উপদেষ্টা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে: তথ্য উপদেষ্টা


বিএনএ, ঢাকা: রোববার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় জানতে পেরেছেন, খালেদা জিয়ার অবস্থা গত কয়েকদিনের মতোই স্থিতিশীল আছে ও সামান্য উন্নতিও হয়েছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।

এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার খোঁজ নিতে এসেছি। দেশের জন্য তিনি যেভাবে অবদান রেখেছেন ও নানা ত্যাগ স্বীকার করেছেন, সে কারণে দেশবাসীর মতো আমিও তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছি।

গণতান্ত্রিক রূপান্তরের জন্য খালেদা জিয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, তার ত্যাগ ও অবদানের কারণে আমরা আশা করি, তিনি সামনে আরও সুস্থ হয়ে দেশের গণতান্ত্রিক বিনির্মাণ প্রক্রিয়া দেখবেন। জুলাইয়ের অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছেন, তাদের নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ