30 C
আবহাওয়া
১০:১৫ অপরাহ্ণ - মে ২০, ২০২৬
Bnanews24.com
Home » শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

শাহ আমানতে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল


বিএনএ, চট্টগ্রাম : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।রোববার (১ মার্চ)  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট সাতটি এবং ডিপার্চার ফ্লাইট তিনটি) বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটগুলো আজ দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহনের কথা ছিল।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে হাজারো যাত্রী আটকা পড়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ