30.9 C
আবহাওয়া
৯:৫২ অপরাহ্ণ - জুন ২৪, ২০২৬
Bnanews24.com
Home » খামেনির মৃত্যুতে শোকাহত ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

খামেনির মৃত্যুতে শোকাহত ইরান, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক


বিএনএ,বিশ্বডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন ।  তেহরানের তাসনিম এবং ফার্স নিউজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে রাষ্ট্রীয় টেলিভিশনে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।সেই সঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।

ইরানের আইআরজিসির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের কার্যালয়ে নিহত হন আলী খামেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় খামেনির মেয়ে, জামাতা এবং নাতনিও নিহত হয়েছে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভির রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ জ্যেষ্ঠ ধর্মীয় নেতা।

সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চিফ ছিলেন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ