18 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় গণহত্যা : ৭০% বাড়ি ধ্বংস করেছে ইসরায়েল

গাজায় গণহত্যা : ৭০% বাড়ি ধ্বংস করেছে ইসরায়েল

গাজায় গণহত্যা

বিশ্ব ডেস্ক:  প্রায় তিন মাস ধরে গাজায় দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলের ৭০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে। রবিবার(৩১ডিসেম্বর ২০২৩) গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।আলজাজিরা।

আর কোন বিশদ বিবরণ দেওয়া হয়নি তবে পূর্বের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আধুনিক ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হিসাবে বিবেচিত ইসরায়েলি বোমা হামলায় ২০০ টিরও বেশি ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক স্থান ধ্বংস হয়ে গেছে।

বার্তা সংস্থা ওয়াফা জানায়, গাজায় ইসরায়েলি গণহত্যার ৮৬ তম দিনে রবিবার(৩১ শে ডিসেম্বর ২০২৩) শিশু ও মহিলাসহ আরও কমপক্ষে ১৩০ সাধারণ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এ সময় কয়েক ডজন মানুষ আহত হয়েছে৷

এ নিয়ে গাজায় ইসরাইয়েলের হামলায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২১হাজার ৮২২জনে। প্রায় ৫৬হাজার ৪৫০ জন আহত হয়েছে।যার ৭০% শিশু ও নারী। নিঁখোজ রয়েছে হাজার হাজার মানুষ। ইসরাইল ধরে নিয়ে গেছে কয়েকশজনকে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু