28 C
আবহাওয়া
৫:৫০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » দেশে দেশে নববর্ষ উদযাপন

দেশে দেশে নববর্ষ উদযাপন


বিএনএ, বিশ্বডেস্ক : করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়াতে শুরু করলেও ২০২২ সালকে স্বাগত জানানোর প্রস্তুতি কিন্তু সব দেশে থেমে নেই৷ আতশবাজির জন্য উল্লেখযোগ্য ১০টি দেশের কথা থাকছে ছবিগুলোতে।

অস্ট্রেলিয়া

এক বছর বিরতির পর আবারও দর্শকদের উপস্থিতিতে আতশবাজির প্রদর্শনী করছে সিডনি৷ বরবরের মতো সিডনি অপেরা হাউস এবং হারবার ব্রিজের সামনে হবে এই আয়োজন৷ ৩০টি স্পট থেকে দেখা যাবে এই নয়নাভিরাম আলোর খেলা৷ তবে দেখতে হলে টিকিট কাটতে হবে আর টিকা নেয়া ব্যক্তিরাই কেবল সেই টিকিট পাবেন৷

সংযুক্ত আরব আমিরাত

করোনা সংক্র্রমণ বেড়ে যাওয়ায় আবু ধাবিতে আবার স্বাস্থ্যবিধির কঠোর প্রয়োগ শুরু হয়েছে৷ তবু নববর্ষকে স্বাগত জানানো হবে বিশেষ আনুষ্ঠানিকতায়৷ আবু ধাবির ল্যুভর মিউজিয়ামের সামনে হবে ডেভিড গ্যুয়েত্তার মিউজিক পারফর্ম্যান্স৷ এছাড়া দুবাই শহরের খলিফা টাওয়ারে হবে চিত্তাকর্ষক লেজার শো৷ দর্শনার্থীর সংখ্যা নির্দিষ্ট করেনি কর্তৃপক্ষ৷ তবে অনুষ্ঠান দেখতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে সবাইকে৷

রাশিয়া

রাজধানী মস্কোতেও করোনা পরিস্থিতি মনে রেখে রাখা হয়েছে নববর্ষকে স্বাগত জানানোর বিশেষ আনুষ্ঠানিকতা৷বরাবরের মতো এবারও সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে রেড স্কয়ারের আতশবাজি৷শহরের সব রেস্তোরাঁ আর নাইটক্লাবও খোলা থাকছে৷

চেক প্রজাতন্ত্র

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একসঙ্গে সর্বোচ্চ ৫০ জনকে আনন্দ করার অনুমতি দেয়া হয়েছে৷ বলা হয়েছে, কোনো রেস্তোরাঁয় এক টেবিলে চার জনের বেশি বসতে পারবে না৷ প্রাগে এবার কোনো আতশবাজি হবে না৷

জার্মানি

জার্মানিতেও করোনা সংক্রমণ বাড়ছে৷ তাই রাজধানী বার্লিনে ৩১ ডিসেম্বর রাতে কোনো আতশবাজি হবে না৷ ঘরের বাইরে সীমিত পরিসরে আনন্দ করা যাবে৷ একসঙ্গে সর্বোচ্চ দশজন মানুষ এক হয়ে নববর্ষকে স্বাগত জানাতে পারবেন৷

অস্ট্রিয়া

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজধানী ভিয়েনার বার এবং রেস্তোরাঁর জন্য নৈশ আইন জারি করা হয়েছে৷ এবার কোনো আতশবাজিও হবে না৷তবে ভিয়েনা স্টেট অপেরা ঐতিহ্য মেনে ইয়োহান স্ট্রাউসের ‘দ্য ব্যাট’ মঞ্চস্থ করবে৷আরো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ভিয়েনা শহরে৷

স্পেন

মাদ্রিদে কোনো স্বাস্থ্যবিধির কড়াকড়ি নেই৷ তাই আশা করা যায় নতুন বছরকে স্বাগত জানাতে পুয়ের্তা দেল সোল স্কয়ারে নামবে মানুষের ঢল৷নগর কর্তৃপক্ষ অবশ্য সর্বোচ্চ সাত হাজার মানুষের সমাবেশের অনুমতি দিয়েছে৷

ইংল্যান্ড

লন্ডনবাসী এবারও আতশবাজি উপভোগ করতে পারবেন না৷ করোনার কারণে ট্রাফালগার স্কয়ার এবং টেমস নদীর তীরের আতশবাজির আনুষ্ঠানিকতা টানা দ্বিতীয় বছরের মতো বাতিল করা হয়েছে৷

ব্রাজিল

রিও ডি জেনেইরোর আকাশ আতশবাজির আলোয় আলোকিত হবে৷ কোপাকাবানা সৈকতে তো বটেই, আরো নয়টি স্থানে থাকছে আতশবাজির আয়োজন।

যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে ২০২২ সালকে স্বাগত জানানোর আনন্দমেলা হবে৷ তবে টিকা নিয়েছেন এমন ব্যক্তিদেরই শুধু মাস্ক পরে যেতে বলা হয়েছে৷ সেখানে না গেলেও অবশ্য আনন্দে শরিক হওয়া যাবে, কারণ, পুরো আয়োজনই টেলিভিশনে এবং অনলাইনে সম্প্রচার করা হবে৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু