30 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » দেশে আরও ৩ জন ওমিক্রনে আক্রান্ত

দেশে আরও ৩ জন ওমিক্রনে আক্রান্ত

দেশে আরও ৩ জন ওমিক্রনে আক্রান্ত

বিএনএ ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও তিনজন। ফলে এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট।

জিআইএসএআইডি জানায়, নতুন আক্রান্তদের মধ্যে একজন পুরুষ ও দুই জন নারী রয়েছেন। পুরুষের বয়স ৬৫ এবং ২ নারীর বয়স ৪৯ ও ৬৫ বছর। তারা সবাই ঢাকার বাসিন্দা বলে জানিয়েছে সংস্থাটি।

গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে একজন ওমিক্রনে আক্রান্তের পর রাতে আরও তিনজনের শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ১১ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ