23 C
আবহাওয়া
৫:০০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা

আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা

আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা

বিএনএ ডেস্ক: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এখন তীব্র শীত। আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। কনকনে ঠাণ্ডা থেকে রক্ষা করতে  নানা উপায় খুঁজছেন নিম্ন আয়ের মানুষ। খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সর্দি, জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যায় বেশি।

এরমধ্যেই শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। নতুন বছরের শুরুতেই বয়ে যেতে পারে এই শৈত্যপ্রবাহ।

আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর শীতের তীব্রতা বাড়তে পারে। সেইসঙ্গে নতুন বছরের শুরুতেই উত্তরের কিছু স্থানের ওপর দিয়ে ১টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!