29 C
আবহাওয়া
১:৩৮ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের আংশিক কার্যক্রম বন্ধ

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের আংশিক কার্যক্রম বন্ধ


বিএনএ, বিশ্বডেস্ক : একাধিক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কুয়ালালামপুরের আম্পাং শাখার পাসপোর্ট অফিসের কার্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) থেকে পরবর্তী রোববার (১০ জানুয়ারি) পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে সব ধরণের কার্যক্রম। দেশটির সরকারি বিধিনিষেধ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্ধের বিষয়টি স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর পাসপোর্ট সেবা কার্যক্রম আরও বেগবান করার মাধ্যমে প্রত্যাশীদের সেবা নিশ্চিত করা হবে। যারা অ্যাপয়ন্টমেন্ট নিয়ে রেখেন তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

এক্ষেত্রে ১০ জানুয়ারির কাছাকাছি সময়ে নতুন এপয়েন্টমেন্টের দিন পুনরায় নির্ধারণ করে যথাসময়ে অবহিত করা হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী ২ এবং ৩ জানুয়ারি থেকে মালয়েশিয়ার জহুর বারু প্রদেশে পাসপোর্ট ডেলিভারি সেবার কার্যক্রম চালু থাকবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল