21 C
আবহাওয়া
২:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ১২ দিনের মধ্যেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১২ দিনের মধ্যেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী


বিএনএ, ঢাকা : দেশের সব স্কুল শিক্ষার্থীদের হাতে আগামী ১২ দিনের মধ্যেই নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর)  ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ হিসেব করে এবারও প্রথম কর্মদিবস, অর্থাৎ ১ জানুয়ারি পাঠ্যপুস্তক দিবস হিসেবে উদযাপনের জন্য রাখা হয়েছে।

বৃহস্পতিবার বই বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘১২ দিনের মধ্যেই আমরা প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারব। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই বই বিতরণ করা হবে।’

এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হয়ে ২০২১ সালের বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি নতুন বই ছাপানো হয়েছে। ২০২১ শিক্ষাবর্ষে ৩৪ কোটি ৩৬ লাখ বই বিনামূল্যে বিতরণ করা হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  বই উৎসবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা প্রমুখ।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী