23 C
আবহাওয়া
৩:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শ্রমিক নেতার মুক্তির দাবীতে ফেনীতে বিক্ষোভ

শ্রমিক নেতার মুক্তির দাবীতে ফেনীতে বিক্ষোভ

শ্রমিক নেতার মুক্তির দাবীতে ফেনীতে বিক্ষোভ

বিএনএ, ফেনীঃবাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও ঢাকা জেলা হালকা যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোখলেছুর রহমানের মুক্তির দাবীতে সোমবার ( ৩১ অক্টোবর) সকাল এগারোটায় ফেনীতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শহরের মহিপাল ফ্লাইওভার এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালিত হয়।

ফেনী জেলা ট্রাক, মিনি ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ও আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় ফেনী জেলা ট্রাক, মিনি ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আবু শাহীন, আন্তঃজেলা শ্রমিক নেতা আজম চৌধুরী, ফেনী জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম মিলনসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

 

বিএনএ/এবিএম নিজাম উদ্দীন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!