26 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে রিকশা চালকের মৃত্যু

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে রিকশা চালকের মৃত্যু

অজ্ঞান পার্টি

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে আকবর হোসেন (৪৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। এসময় তার ব্যাটারিচালিত রিকশাটিও নিয়ে যায় অজ্ঞান পার্টির সদস্যরা। রোববার (৩০ অক্টোবর) রাতে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

মৃত আকবর ভোলা জেলার লালমোহন উপজেলার ফুলবাড়িয়া গ্রামের। বাবার নাম আব্দুল মালেক হেকিম। পরিবার নিয়ে তিনি কাজলা নতুন রাস্তা কাঠেরপুল এলাকায় থাকতেন।

সোমবার (৩১ অক্টোবর) যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুজ্জামান জানান, গত শুক্রবার রাত পৌনে ২টার দিকে কে বা কারা আকবরকে অচেতন অবস্থায় কাজলা নতুন খালপাড় মসজিদের পাশের রাস্তায় ফেলে রেখে যায়। পরিচিত লোকজন দেখতে পেয়ে সেখান থেকে তাকে বাসায় নিয়ে যান। তখন পরিবারের সদস্যরা তাকে বিভিন্নভাবে সুস্থ করার চেষ্টা করেন। কোনো উন্নতি না হওয়ায় সকালে আকবরকে মুগদা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক কিছু খাইয়ে তার ব্যাটারিচালিত রিকশা ও টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে